শনিবার খোলা থাকবে ব্যাংক, লেনদেনের সময় কখন
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী
এক সপ্তাহে নদীতে মিলল ১৭ মরদেহ
হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন : পলক
মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ সরকার
এক সপ্তাহে নদীতে মিলল ১৭ মরদেহ
জাতীয়

এক সপ্তাহে নদীতে মিলল ১৭ মরদেহ

naimweb মে ২২, ২০২৬ 1
রাজনীতি

তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠন শক্তিশালী করতে হবে : খোরশেদ আলম

naimweb মে ২২, ২০২৬ 0
জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে। এসময় তাকে ঘাড়ে বেল্ট পরে আসতে দেখা যায়। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, ‘হাসপাতাল
আইন-আদালত

হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন : পলক

naimweb মে ২২, ২০২৬ 0
আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এ সফরে তিনি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং ময়মনসিংহ অঞ্চলের বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। প্রেস উইং আরও জানিয়েছে, আজ সকাল ৯টায় সড়কপথে ঢাকার ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তিনি ত্রিশাল পৌঁছাবেন।

বাংলাদেশে খেলে জায়গা পেলেন পাকিস্তান দলে

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। তবে পিএসএলের পারফরম্যান্সের সৌজন্যে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন বাবর। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে অবশ্য খেলতে পারেননি। কিন্তু দ্বিতীয় টেস্টে ফিরেই নিজেকে মেলে ধরেন বাবর। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ঠিকই ঔজ্জ্বল্য ছড়িয়েছেন বাবর আজম। তারই পুরস্কার নগদ পেয়ে গেলেন এই তারকা ব্যাটার। আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ ওভারের দলে জায়গা করে নিয়েছেন বাবর আজম। ৩০ মে শুরু হতে যাওয়া ঘরের মাঠের এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে একাধিক চমক থাকলেও সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া। নতুন ঘোষিত স্কোয়াডে আরও ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান এবং পেসার নাসিম শাহ। ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজে খেলেছিলেন বাবর ও নাসিম। সেই সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয় পেয়েছিল। শাদাব শেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিয়ে ৩ দেশের সঙ্গে যোগাযোগ করল কাতার

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ তুরস্ক, সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপ করেছেন। আলোচনায় মূল গুরুত্ব পেয়েছে পাকিস্তারের নেতৃত্বে চলমান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা উদ্যোগ। শুক্রবার মধ্যরাতে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সালের সঙ্গে আলাপে দুই পক্ষ আঞ্চলিক সংকটের মূল কারণগুলো শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানের গুরুত্বের ওপর জোর দেন। তেমনি অন্যান্য দেশও উত্তেজতা কমাতে প্রচেষ্টায় রাজি বলে জানায়। এছাড়া, উত্তেজনা প্রশমনে চলমান কূটনৈতিক প্রচেষ্টা সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই যোগাযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

শনিবার খোলা থাকবে ব্যাংক, লেনদেনের সময় কখন

পবিত্র ঈদুল আজহায় আগামী শনিবার (২৩ মে) সব সরকারি ও বেসরকারি ব্যাংক খোলা থাকবে ও লেনদেনের সময় থাকবে স্বাভাবিক। এছাড়া রোববার ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এর পরদিন অর্থাৎ সোমবার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকবে

জাতীয়

আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

Admin মে ২৩, ২০২৬ 0
এক সপ্তাহে নদীতে মিলল ১৭ মরদেহ

দেশের বিভিন্ন নদ-নদী থেকে গত এক সপ্তাহে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এসব ঘটনায় তিনটি হত্যা মামলা ও ১১টি অপমৃত্যুর মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ থেকে ২১ মে পর্যন্ত দেশের বিভিন্ন নদীপথে অভিযান চালিয়ে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সময়ে নদীপথে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৯৬টি মামলা দায়ের করেছে নৌ পুলিশ। এর মধ্যে রয়েছে তিনটি হত্যা, ১১টি অপমৃত্যু, ৬৩টি মৎস্য আইন, বেপরোয়া গতি আইনে ১৩টি, একটি বালুমহাল আইন, একটি মাদক আইন, একটি ডাকাতি, একটি অপহরণ, একটি চাঁদাবাজি এবং একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা।   নৌ পুলিশ জানায়, অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত সাত দিনে দেশের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। একই সঙ্গে মাছ শিকারের জন্য নদীতে স্থাপিত ১৭৯টি অবৈধ ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা করা হয়েছে। পাশাপাশি দুটি ড্রেজার জব্দ করা হয়েছে। নৌ পুলিশের দাবি, নদীপথে আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ মৎস্য আহরণ বন্ধ এবং বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এসব অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি নদী ও জলজ সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রাজনীতি

আরও দেখুন
জনপ্রিয়

জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়েছে। এসময় তাকে ঘাড়ে বেল্ট পরে আসতে দেখা যায়। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, ‘হাসপাতাল থেকে এসেছি, দোয়া করবেন।’ বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে তাকে প্রিজনভ্যানে আদালতে আনা হয়। প্রিজনভ্যানে থেকে তাকে নামানো হলে তিনি বলেন, ‘হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন।’

তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠন শক্তিশালী করতে হবে : খোরশেদ আলম

সাভার পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) রাতে পৌর এলাকার উলাইলের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম। সভাপতিত্ব করেন ঢাকা জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোখলেছুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম। এসময় সাভার পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের মৎস্যজীবী দলের নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।

আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, এ সফরে তিনি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং ময়মনসিংহ অঞ্চলের বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। প্রেস উইং আরও জানিয়েছে, আজ সকাল ৯টায় সড়কপথে ঢাকার ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তিনি ত্রিশাল পৌঁছাবেন।

আপনার বিজ্ঞাপন দিন

যোগাযোগ করুন: +8801719198855

আন্তর্জাতিক

বিজ্ঞাপন দিতে চান?

কল করুন: +8801719198855

অর্থনীতি

সামাজিক মাধ্যমে যুক্ত থাকুন

নির্বাচিত সংবাদ

বিনোদন

মুক্তির প্রথম দিনেই সাড়া ফেললো ‘দৃশ্যম ৩’

Admin মে ২৩, ২০২৬ 0

Advertise With Us

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ: +8801719198855

সপ্তাহজুড়ে আলোচিত

এক সপ্তাহে নদীতে মিলল ১৭ মরদেহ
জাতীয়

এক সপ্তাহে নদীতে মিলল ১৭ মরদেহ

naimweb মে ২২, ২০২৬ 1

Advertise With Us

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ: +8801719198855

সংবাদ স্টোরি

মতামত

খেলাধুলা

আইন-আদালত

বিনোদন

আরও দেখুন
মুক্তির প্রথম দিনেই সাড়া ফেললো ‘দৃশ্যম ৩’

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মোহনলালের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার মুক্তি পায় ‘দৃশ্যম ৩’। মালয়ালম সিনেমার জনপ্রিয় থ্রিলার ফ্র্যাঞ্চাইজি এটি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। বিশ্বজুড়ে প্রায় ৪৩ কোটি রুপির ব্যবসা করে মালয়ালম সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে এ সিনেমা। ২০১৩ সালে পরিচালক জিতু জোসেফ নির্মিত প্রথম ‘দৃশ্যম’ মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পরে এর দ্বিতীয় কিস্তিও প্রশংসিত হয়। একই সঙ্গে হিন্দি রিমেকগুলোও ব্যবসায়িকভাবে সফল হয়। পরিবারকে রক্ষা করতে এক সাধারণ কেবল ব্যবসায়ী জর্জকুট্টির বুদ্ধিদীপ্ত লড়াই দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। মুক্তির পর থেকেই কেরালাসহ বিশ্বের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় দেখা গেছে। মিশ্র প্রতিক্রিয়া পেলেও সিনেমাটি আবারও প্রমাণ করেছে, জর্জকুট্টি চরিত্রের জনপ্রিয়তা এখনো অটুট। ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে সিনেমাটির আয় হয়েছে প্রায় ১৮ দশমিক ৩৭ কোটি রুপি গ্রস। বিদেশি বাজার থেকে এসেছে আরো প্রায় ২৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিনের বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৪৩ দশমিক ৩৭ কোটি রুপিতে। এর মাধ্যমে মালয়ালম সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে ‘দৃশ্যম ৩’। শীর্ষ অবস্থানে রয়েছে মোহনলালেরই সিনেমা ‘এল২: এমপুরান’। ফলে মালয়ালম সিনেমার সবচেয়ে বড় দুই ওপেনিং এখন এই অভিনেতার দখলে। প্রসঙ্গত, ২১ মে ছিল মোহনলালের ৬৬তম জন্মদিন। একই দিনে মুক্তি পাওয়ায় ভক্তদের কাছে দিনটি উৎসবে পরিণত হয়। কেরালার বিভিন্ন প্রেক্ষাগৃহে মধ্যরাত থেকেই বিশেষ শো, কেক কাটা ও আতশবাজির আয়োজন দেখা যায়।

Admin মে ২৩, ২০২৬ 0